বাস-লেগুনা সংঘর্ষে ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ মার্চ ২০২৩, ১৩:৫০আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৪:৫৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। আহতদের উদ্ধারের পর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

দুর্ঘটনায় নিহতরা হলেন– চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার করমহুরিপাড়ার দানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪), একই উপজেলার কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদুল্লাহ (২৯) এবং একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫)।

আহতরা হলেন– চকরিয়া উপজেলার উপজেলার হারাং ইউনিয়নের কামাল হোসেনের স্ত্রী নূর আয়শা (৪০), একই ইউনিয়নের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ মায়াজ (১৫) এবং মো. রাসেল নামে আরও একজন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বহন করা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বিজিবির বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। লেগুনাটি চকরিয়া থেকে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ যাচ্ছিল। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে