বেনাপোল-পেট্রাপোল বন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
০৭ মার্চ ২০২৩, ০৯:৪৪আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৯:৪৪

দোল পূর্ণিমা ও পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গল ও বুধবার (৭ ও ৮ মার্চ) দুই দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। 

মঙ্গলবার (৭ মার্চ) ভারতে সরকারি ছুটিতে পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমস হাউজে সব কার্যক্রম চলবে। বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে। 

এই দুইদিন বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে দিই দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন।

পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দোল পূর্ণিমায় হোলি উৎসব উদযাপন করা হয়। আমদানি-রফতানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত মালিক, কর্মচারী, শ্রমিক ও ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে মঙ্গলবার এ পথে কোনো আমদানি-রফতানি হবে না।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, শবে বরাত উপলক্ষে বুধবার (৮ মার্চ) সরকারি ছুটি ঘোষণায় আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও চলবে আমদানি-রফতানি কার্যক্রম।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ বলেন, ‘ভারতে হোলি উৎসবে আজ সরকারি ছুটি এবং বাংলাদেশে শবে বরাত উপলক্ষে বুধবার সরকারি ছুটি। এজন্য আজ এবং কাল এই দুইদিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে মঙ্গলবার আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কার্যক্রম চলবে।’

/আরআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি