নো-ম্যানস ল্যান্ডে মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি বেনাপোলে

বেনাপোল প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১২:২০

যশোর বেনাপোল চেকপোস্টে নো-ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই বাংলার বিশিষ্টজনেরা। এরইমধ্যে অতিথিদের দাওয়াতপত্র দেওয়া শুরু হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে প্রধান অতিথি হিসাবে থাকছেন বাংলাদেশের পক্ষে-আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি হিসাবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, কেন্দ্রীয় উপ-কমিটির সহঃসম্পাদক আব্দুল মজিদ, যশোর সদরের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, যশোরের শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, ঝিকরগাছার সংসদ সদস্য মনিরুল ইসলাম, বাঘার পাড়ার সংসদ সদস্য রণজিত কুমার রায়, বেনাপোল কাস্টমস কমিশনার এএফএম আব্দুল্লা খান, জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার আনিসুর রহমান ও বেনাপোল বন্দর পরিচালক নিতাই চন্দ্র সেন।
ওপার বাংলার পক্ষে উপস্থিত থাকবেন- পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস, বঁনগা লোকসভার সংসদ শ্রীমতি মমতা ঠাকুর, জেলা পরিষদের সভাধিপতি রহিমা মন্ডল, বঁনগা উত্তর বিধানসভার বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাস ও বঁনগা পৌরসভার প্রধান শ্রী শংকর আঢ্য।
২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় বেনাপোল চেকপোস্ট নো-ম্যানস ল্যান্ডে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম, ইলেকট্রনিক মিডিয়া এটিএন বাংলা, প্রেস মিডিয়া সমকাল, রেডিও পার্টনার পিপলস ও ইভেন্ট অর্গানাজার কাঠ পেন্সিল অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসাবে কাজ করবে।

/জেবি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম