ঘুমন্ত মা-বাবার পাশ থেকে শিশু চুরি

বাগেরহাট প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১৭:৩৯ আপডেট : ১৭ মার্চ ২০২৩, ২১:০৭

বাগেরহাটের ফকিরহাটে ঘুমন্ত মা-বাবার পাশ থেকে তিন মাসের এক শিশু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। চুরি হওয়া শিশুর নাম সাজিদ ফারাজী। শুক্রবার (১৭ মার্চ) ভোর রাতে শিশুটি চুরি হয়েছে বলে জানিয়েছেন তার বাবা-মা।

শিশু সাজিদ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামের কৃষক আবু সাঈদ ফারাজী এবং সুমি খাতুন দম্পতির ছেলে।

শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত শিশুটিকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান।

শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী জানান, ভোর রাতে মৃদু ঝড়ো বাতাস ও বৃষ্টির হওয়ায় তারা ঘুম থেকে উঠে বাইরে যান। এরপর ঘরে ফিরে এসে দরজা বন্ধ না করে পুনরায় শুয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন সাজিদ পাশে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান মেলেনি। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওসি বলেন, ‘ওই দম্পতি কাউকে সন্দেহ করছেন না। প্রতিবেশী কারও সঙ্গে বিরোধও নেই বলে জানিয়েছেন। তবে সকাল থেকে পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারে মাঠ পর্যায়ে কাজ করছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক