মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, ১৭:৩১আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭:৩১

খাগড়াছড়িতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে ডিবি পুলিশ। তার নাম মংসাচিং মারমা (৩৬)।

রবিবার (১৯ মার্চ) দুপুরে পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে জেলা সদরের গুগড়াছড়ি এলাকায় অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় চার কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। সিএনজি অটোরিকশায় আসামিদের নিয়ে ফেরার পথে ডিবির এসআই নিক্সন চৌধুরী(৩৮) এবং কনস্টেবল নাজমুল ইসলামকে (২৮) ছুরিকাঘাত করে পালিয়ে যায় আটক দুজন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মিথিলা বড়ুয়া জানান, আহতদের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

/এমএএ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের