হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ১৫:৫১আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৫:৫১

হবিগঞ্জে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের অভ্যন্তরে কোনও বেসরকারি অ্যাম্বুলেন্স রাখা যাবে না। হাসপাতালের বাইরে ধারাবাহিক ভাবে দুটি অ্যাম্বুলেন্স রাখা যাবে। অ্যাম্বুলেন্স চালকদের প্রতিনিধি নির্ধারিত জায়গায় অবস্থান করবে। তিনি রোগীদের প্রয়োজনে ধারাবাহিকভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে। 

রবিবার সকাল থেকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং স্থাপনসহ ৯ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ধর্মঘটের ফলে হবিগঞ্জ থেকে ছেড়ে যায়নি কোনও দূরপাল্লার বাস। পূর্বঘোষণা ছাড়া কর্মবিরতির সিদ্ধান্তে বিপাকে পড়েন যাত্রীরা। 

এদিকে রবিবার রাতে জেলা প্রশাসক ইশরাত জাহানের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন শ্রমিক নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয় সোমবার থেকে এ ধর্মঘট প্রত্যাহারের। 

হবিগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা প্রশাসক নতুন জায়গায় অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’ 

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘বৈঠকে শ্রমিকেরা বিভিন্ন দাবী দাওয়া উপস্থাপন করেছে। দাবিগুলো যাচাই-বাছাই করে বিবেচনায় নেওয়ার চেষ্টা করা হবে। পরে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।’

/এসএন/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম