দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২৩, ১৯:৫৯আপডেট : ২০ মার্চ ২০২৩, ২০:০৮

দিনাজপুর সদরে বিআরটিসি বাস ও পিকআপের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দশমাইল টেক্সটাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সাতনালা এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ফয়জার রহমান (৩০), শামসুর রহমানের ছেলে সোহান (২৫) ও লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম (২৮)। তারা সবাই পিকআপের চালক ও সহকারী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুরমুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে পণ্য বোঝাই একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও সহকারীসহ তিন জন নিহত হন। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রাস্তার ওপরে থাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কের ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মেহফুজ তানজিল বলেন, ‘এই ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে। তবে কেউই গুরুতর আহত নন।’

/এসএন/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের