রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ১৩:১৩আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৩:১৩

রাজবাড়ীর পাংশায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুর রাজ্জাক মুন্সী (৫০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুড়াপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক পাংশা পৌর এলাকার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, ‘ট্রেন আসতে দেখে আমি মোটরসাইকেল নিয়ে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে পড়ি। ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সঙ্গে সঙ্গে একটি বিকট আওয়াজ শুনতে পাই। গাড়ি রেখে সামনে গিয়ে দেখি মোটরসাইকেলসহ এক ব্যক্তি পড়ে আছেন। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দেখেন ওই ব্যক্তি মারা গেছেন। মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে।’ 

এ বিষয়ে রাজবাড়ী রেলও‌য়ে থানার উপপরিদর্শক (এসআই) শ‌হিদুল জানান, দুর্ঘটনার খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠানো হয়েছে।

/এসএন/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের