চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ মার্চ ২০২৩, ১২:২৭আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১২:২৭

চট্টগ্রামের ভুজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাসুদুর রহমান ওরফে মাসুদ (৩৬) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিউনের ১ নম্বর ওয়ার্ডের বালু টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ ওই এলাকার সাবেক সেনা সদস্য মৃত সাইদুর রহমানের ছেলে এবং দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বাবুর ভাই।

এদিকে, আখতার হোসেন নামে স্থানীয় এক যুবলীগ নেতা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন দাবি করে রাতেই বিক্ষুব্ধ লোকজন তার ঘরে আগুন দিয়েছে। 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম