আশ্রয়ণের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ, আ.লীগ নেতা কারাগারে

নাটোর প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৩, ১৬:৩২ আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৬:৩২

আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ঘর না পেয়ে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুর এলাকায় বাসিন্দা ওই নারী মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, রবিবার (২ এপ্রিল) দুপুরে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন্নাহার রিটা এই আদেশ দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হতদরিদ্র গৃহহীনদের মাঝে এই প্রকল্পের মাধ্যমে দুই রুম বিশিষ্ট আধাপাকা টিনশেড বাড়ি দেওয়া হচ্ছে দেশব্যাপী।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান জানান, নজরুল ইসলাম গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একই উপজেলার গোপীনাথপুর এলাকার আমির আলী মণ্ডলের ছেলে।

কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম মামলা সূত্রে জানান, বৃন্দাবনপুরের আব্দুল খালেকের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে গত বছরের ৩০ নভেম্বর গুরুদাসপুর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় ভুক্তভোগী নারী দাবি করেন, নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়ায় নদীর ধারে আশ্রয়ণ প্রকল্পে একটি বাড়ি দেওয়ার কথা বলে তার কাছ থেকে আড়াই লাখ টাকা নেন নজরুল। কিন্তু ঘর না পেয়ে টাকা ফেরত চাইলে ২৮ নভেম্বর তাকে টাকা দিতে অস্বীকার করেন আসামি। পরে ৩০ নভেম্বর তিনি মামলা দায়ের করেন।

গুরুদাসপুর থানার ওসি জানান, অভিযোগে দুই জনের নাম উল্লেখ থাকলেও তদন্ত শেষে একজনের নাম বাদ পড়ে। রবিবার শুনানিতে উপস্থিত হলে তাকে কারাগারে পাঠান আদালত।

এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান জানান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস দেশের বাইরে অবস্থান করছেন। ফিরলে দ্রুতই মামলার আসামি নজরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম