রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী খুনের আসামি সিলেট থেকে গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৪ এপ্রিল ২০২৩, ১৪:২৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৪:৫১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চম্পা চাকমা (২৮) নামে এক এনজিও কর্মীকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় প্রধান আসামি এনামুল হক ওরফে এনামকে (২৭)  সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর একটি টিম।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে র‌্যাব-৭ এর পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাঙ্গুনিয়ায় চম্পা চাকমা খুনের ঘটনায় জড়িত মূল আসামি এনামুলকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার এনামুল উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, চম্পা এনজিও সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (ঋণ) হিসেবে রাঙ্গুনিয়ার ধামাইরহাট শাখায় কর্মরত ছিলেন। ৫ মে রাত সাড়ে ৮টার দিকে পদক্ষেপের ধামাইরহাট ব্রাঞ্চের অফিসে কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশে সহকর্মী সপ্তর্ষী চাকমাসহ বের হয়েছিলেন চম্পা। ওই অফিসের সামনে ঋণগ্রহীতা এনামুল দাঁড়িয়ে ছিলেন। ঋণের কিস্তি দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে চম্পার কাটাকাটি হয়। এক পর্যায়ে এনামুল চম্পার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে জানান। 

মামলার এজাহারে বলা হয়, হত্যায় অংশ নেওয়া এনাম তার বোনের মাধ্যমে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ওই ঋণের কিস্তি দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেননি। চম্পা ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য তাগাদা দিয়ে আসছিলেন। এ কারণেই ক্ষিপ্ত হয়ে এনামুল ছুরিকাঘাতে চম্পাকে হত্যা করেন।

এ ঘটনায় চম্পার বোনের স্বামী সোহেল চাকমা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

/আরআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম