ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ১১:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১১:৩৯

নীলফামারীর সৈয়দপুরে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে ফেলায় মৃত্যুর অভিযোগ উঠেছে দুই চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সূর্যের হাসি ক্লিনিকে ঘটনাটি ঘটে। বুধবার সৈয়দপুর থানার ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

এ ঘটনার ভুক্তভোগী প্রসূতির নাম চাঁদনী। তিনি পার্শ্ববর্তী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডি গ্রামের রওশন সরকার রাজুর স্ত্রী।

নবজাতকের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে প্রসূতির পরিবার, আত্মীয়-স্বজন ওই ক্লিনিকে জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান ও থানার ওসি সাইফুল ইসলাম ওই ক্লিনিকে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, সব পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে প্রসূতির শরীরে অস্ত্রোপচার করেন ডা. নুরনাহার নার্গিস ও ডা. মিজানুর রহমান। এ সময় পরিবারের পক্ষে অভিয়োগ করা হয়, প্রসূতির অস্ত্রোপচারের সময় নবজাতকের পেট কেটে গেছে। পরে অসুস্থ নবজাতককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ।

নবজাতকের বাবা রওশন সরকার রাজু বলেন, ‘রাত ৮টায় রংপুর মেডিক্যালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, এই শিশুকে বাঁচানো সম্ভব নয়। তাই তাকে নিয়ে রাতেই সূর্যের হাসি ক্লিনিকে ফেরত আসি। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটির কোনও প্রকার চিকিৎসা প্রদান করেনি।’

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, ‘এটি গ্যাস্ট্রচিসিস নামক এক ধরনের রোগ। এ ধরনের রোগ নিয়ে শিশুটির জন্ম হতে পারে।’

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘কী কারণে নবজাতকের মৃত্যু হয়েছে তা বিশেষজ্ঞ চিকিৎসকরাই বলতে পারবেন। তাই সিভিল সার্জনের নির্দেশে চিকিৎসকদের তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের