শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ এপ্রিল ২০২৩, ১৩:০৮আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৩:০৮

চট্টগ্রামের ফটিকছড়িতে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খাজা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৫ এপ্রিল) রাতে জেলার ফটিকছড়ি উপজেলার গোয়াছ ফটিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়।

খাজা মিয়া ফটিকছড়ি থানাধীন গোয়াছ ফটিক এলাকার মৃত রজব আলীর ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিজ ঘরে খেলা করছিল শিশুটি। আসামি খাজা মিয়া পাশের বাসায় ভাড়া থাকতো। সে সময় খাজা তরমুজ খাওয়ানোর কথা বলে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যায়। ভিকটিম ঘরে প্রবেশ করলে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং ধর্ষণ করে সে। পরে ভিকটিমের চিৎকার শুনে তার মা দৌড়ে ঘটনাস্থলে আসলে খাজা দরজা খুলে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বুধবার ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলা করার মাত্র দুই ঘণ্টার মধ্যে মামলার একমাত্র আসামি খাজা মিয়াকে গ্রেফতার করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান