রাজধানীর তেজগাঁও পুনর্বাসন কেন্দ্রে পথশিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১৭:৪৮আপডেট : ২০ মে ২০২৫, ১৭:৪৮

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত একটি পুনর্বাসন কেন্দ্রে রহমতউল্লাহ (১২) নামে এক পথশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে।

শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

পুনর্বাসন কেন্দ্রের আবাসিক সমাজ ও স্বাস্থ্যকর্মী সরজিত কুমার বিশ্বাস বলেন, রহমতউল্লাহকে দুই মাস আগে কমলাপুর স্টেশন এলাকা থেকে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। তিনি জানান, মঙ্গলবার সকালে শিশুটি অসুস্থ বোধ করলে শ্বাসকষ্ট দেখা দেয়। কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃত রহমতউল্লাহ মুগদার মান্ডা এলাকার রিকশাচালক মাসুম খানের ছেলে।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী