ধর্ষণ মামলায় কারাগারে নোবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১৫:৩০ আপডেট : ২০ মে ২০২৫, ১৫:৩০

অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা ডেমরা থানার মামলায় গ্রেফতার সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মো. জসিম জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এ দিন নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে ডেমরার সারুলিয়ার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

গত রাতে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন, নোবেল তাকে অপহরণ ও ধর্ষণ করেছেন। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিক্যালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রয়েছেন।

২০২৩ সালেও একবার গ্রেফতার হয়েছিলেন নোবেল। সেবার প্রতারণার অভিযোগে এক মামলায় তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

উল্লেখ্য, ভারতের জি বাংলার ‘সারেগামাপা’ রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
সর্বশেষ খবর
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ