বিকালে খেলছিল, সন্ধ্যায় নদীতে মিললো দুই ভাইয়ের লাশ

নড়াইল প্রতিনিধি 
০৭ এপ্রিল ২০২৩, ১২:১০আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১২:২৩

নড়াইলে ভৈরব নদ থেকে আইয়ান ফকির (৩) ও আড়াই বছরের তাহসীন ফকির নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে কাঠের ব্রিজ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আইয়ান ওই গ্রামের দবির ফকিরের ছেলে ও তাহসীন একই গ্রামের সুলতান ফকিরের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

শেখহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাকির হোসেন জানান, বিকেলে দুই ভাই বাড়ির পাশের ভৈরব নদের পাড়ে খেলা করছিল। ইফতারের আগে পরিবারের লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে ভৈরব নদের কাঠের ব্রিজ এলাকায় শিশু দুজনকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
  
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/এসএন/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম