তিন দিন ধরে নিখোঁজ, পুকুরে মিললো কলেজছাত্রের লাশ

পঞ্চগড় প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৩, ০৩:১৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৩:১৪

পঞ্চগড়ে আরিফুল ইসলাম (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ বাড়ির পাশের পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

আরিফের বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়ণগছ এলাকায়। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। আরিফ পঞ্চগড় বিএম টেকনিক্যাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আরিফ ইফতার করে বাড়ি থেকে বের হন। রাতে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বৃহস্পতিবার রাতে তার ভাই তেঁতুলিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার বাড়ি থেকে কিছু দূরে একটি পুকুরে আরিফের লাশ ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আরিফুল ৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রাতে তার ভাই থানায় জিডি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোনও অভিযোগ পাইনি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী