কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট

কুষ্টিয়া প্রতিনিধি 
০৮ এপ্রিল ২০২৩, ১২:৫০আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৩:২৩

বাস শ্রমিকদের মারধর ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে ধর্মঘট শুরু হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পরিবহন নেতাদের বৈঠক শেষে এ দুই রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। হঠাৎ ধর্মঘট হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে চলাচলকারী যাত্রীরা।

বাস চলাচল বন্ধ রয়েছে দুই রুটে পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসা হয়। কিন্তু গত বুধবার বাস শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে শ্রমিক ইউনিয়নের লোকজন। এর প্রতিবাদে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা। 

গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালিয়া যাওয়ার জন্য কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সপরিবারে অপেক্ষা করতে দেখা যায় সাহিদা খাতুন নামের এক গৃহবধূকে। সকাল সাড়ে ১০টা পর্যন্তও কোনও পরিবহন না পেয়ে আবার ফিরে যাচ্ছিলেন। তিনি বলেন, ‘যেখানেই সমস্যার সৃষ্টি হোক না কেনো পরিশেষে ভোগান্তি এসে ভর করে সাধারণ জনগণের ঘাড়ে। দুই দিন ধরে বাস বন্ধ, এতে বাসের শ্রমিক বা প্রশাসনের কিছু মনে না হলেও ভোগান্তিটা আমরাই পোহাচ্ছি।’

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মকবুল হোসেন লাবলু বলেন, ‘ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বাস ধর্মঘট চলমান রয়েছে।’ 

কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঝিনাইদহের কালীগঞ্জে বাস-শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। চলমান বাস ধর্মঘটের বিষয় নিয়ে শনিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সঙ্গে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
ধর্মঘট প্রত্যাহার, বাস চলছে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে
নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
দুদিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, মঙ্গলবার থেকে চলবে বাস
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের