প্রধান শিক্ষককে কোপালো উত্ত্যক্ত করার অভিযোগে বহিষ্কৃত ছাত্র

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১৭:৪১আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৭:৫৩

মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্য প্রভা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে কুপিয়ে আহত করেছে তারই এক ছাত্র। তার অবস্থা আশঙ্কাজনক। গত বছর উচ্ছৃঙ্খল আচরণ ও ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে রাজু আহমেদ (১৯) নামে ওই ছাত্রকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। গত বছর রাজু নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। 

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক আব্দুর রউফ সরকার জানান, রবিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার বালিরটেক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় মিজানুর রহমানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। 

মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুর রহমান বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষক মো. মিজানুর রহমানকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মাথার হাড় ফেটে গেছে।’ 

হামলার শিকার আহত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘গত বছর রাজু আহমেদকে উচ্ছৃঙ্খল আচরণ ও মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে স্কুল থেকে বহিষ্কার করা হয়। এর জের ধরেই আমার উপর হামলা করেছে।’

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, ‘এখনো থানায় লিখিত অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান