‘সংখ্যালঘু’ শব্দটা মুছে ফেলতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ১৯:৫৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৯:৫৩

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘অনেকে নিজেদের সংখ্যালঘু ভাবেন। এ শব্দটা মুছে ফেলতে হবে। কারণ বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আমরা সবাই বাংলাদেশি এবং আমরা বাঙ্গালী হিসেবে ঐক্যবদ্ধ।’ 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ভেতরে ভেদাভেদের কোনও প্রশ্ন আসতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, বাঙ্গালী হিসেবে থাকতে চাই। এদেশে বসবাসের জন্য সবারই সমঅধিকার রয়েছে। এ অধিকার আদায়ে আমরা সচেষ্ট থাকবো। বাঙ্গালী হিসেবেই আমরা যার যার অধিকার নিয়ে বসবাস করতে চাই। এটাই হলো আমাদের থিউরি।’

তিনি আরও বলেন, ‘সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। মোবাইলে স্ট্যাটাস দেওয়ার সময় অবশ্যই সবাইকে সজাগ থাকতে হবে। এমন কোনও স্ট্যাটাস দেওয়া যাবে না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনও ধরনের আঘাত আসে।’

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অনেকে মনে করেন কি করে এটা সম্ভব যে আমেরিকার মতো এ দেশ হবে, রাশিয়ার মতো এদেশ হবে, সুইজারল্যান্ডের মতো এ দেশ হবে। আসলেই এটা সম্ভব। আমাদের ১০টি মেগা প্রকল্প আছে। আজকে এক পদ্মা সেতু থেকে আমাদের দৈনিক আয় ৩ কোটি টাকার উপরে। এতে বছরে যে অংক দাঁড়ায়, একসময় আমাদের দেশের বাজেটও এতো টাকা ছিল না। এবার চালু হয়েছে মেট্রোরেল।’ 

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি চালু হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে দূরত্ব কমে যাবে প্রায় অর্ধেক। এতে জ্বালানী খরচ অর্ধেক কমে যাবে, সময়ও লাগবে অর্ধেক। বাকি অর্ধেক সময় মানুষ অন্যকাজে লাগাতে পারবে। এ ছাড়া টানেল ব্যবহারকারীদের কাছ থেকে নেওয়া টোল যোগ হবে। আরও ৭টি মেগা প্রকল্প যখন হয়ে যাবে তখন আমাদের জিডিপির হার বেড়ে যাবে বর্তমান সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ।’

তিনি বলেন, ‘দেশ যখনই এগিয়ে যায় তখনই এক শ্রেণীর মানুষ ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। রাজনীতিতে ধর্ম ব্যবহার বন্ধ করতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’ 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

/এসএন/
সম্পর্কিত
আইসিইউতে চিকিৎসাধীন দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ঢাকা জেলা প্রশাসক 
ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’, জানানো যাবে অভিযোগ-মতামত
মাঠ প্রশাসনে স্বচ্ছতা-জবাবদিহির কড়া বার্তা ডিসি সম্মেলনে
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের