পাগলা কুকুরের কামড়ে ১২ জন আহত

জামালপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৩, ১৭:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৭:২৪

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারীসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়েছেন। আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আহত যুবক বালিজুড়ি পশ্চিমপাড়ার বাসিন্দা কবির বলেন, ‘দুপুরের দিকে বাড়ির মধ্যে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই একটি পাগলা কুকুর এসে আমার হাঁটুতে কামড় বসিয়ে দেয়।’

আহতরা হলেন– গাবেরগ্রাম এলাকার মো. মৃদুল (৪০), গৃহবধূ মুন্নি (৩৬), মিজানুর (২১), ইরামণি (১১), তাসির (৩), ইয়াসিন (৭), মাহিন (৬), হাসিব (১২), গৃহবধূ আনেসা (৫০) ও রিনা বেগম (৪৮)।

আহতরা বলেন, ‘হঠাৎ করে পাগলা কুকুর কামড় দিলে ডাক-চিৎকারে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মঞ্জুরুল বারী পাগলা কুকুরের কামড়ের বিষয়টি করে বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের ১২ জন আহত রোগী এসেছেন। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম