জঙ্গি তৎপরতার অভিযোগে রাবি শিক্ষার্থীসহ ২ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৩, ২১:২৪আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২১:২৪

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালত গ্রেফতার দুই জনকে রিমান্ডে পাঠিয়েছেন।

পুলিশ জানায়, সোমবার (১৬ এপ্রিল) মহানগরীর বোয়ালীয়া থানাধীন বালিয়াপুকুর থেকে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মামুন অর রশিদ ওরফে মুন্নাকে (২৭) গ্রেফতার করা হয়। সে ঠাকুরগাঁওয়ের বাসিন্দা আনিসুর রহমানের ছেলে। আর তার দেখা তথ্যে সোমবার (১৭ এপ্রিল) চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার কাজিরখিল থেকে আরেক সদস্য ইসহাক ওরফে ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। সে চাঁদপুর কাজিরখিল গ্রামের বাবুলমিয়ার ছেলে। ইসমাইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত তৃতীয় বর্ষের ছাত্র।

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) রাজশাহী শাখার অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের উদ্দেশ্য, কার্যক্রম, রাষ্ট্র ও গণতন্ত্রবিরোধী লেখা, উগ্রবাদী প্রচার-প্রচারণায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, হিযবুত তাহরীরের খিলাফত প্রতিষ্ঠা বিষয়ক ১১টি কন্টেন্টের কপি এবং হাতেলেখা নোট বুক জব্দ করা হয়। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় পাঠচক্র আয়োজন করে এসব কন্টেন্ট এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করতো।

আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত মামুন অর রশিদ ওরফে মুন্নাকে চার দিন এবং ইসহাক ওরফে ইসমাইল হোসেনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম