শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরিতে পার হচ্ছে হাজারো মোটরসাইকেল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ১০:১২আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১০:১২

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথে ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে মোটরসাইকেল নিয়ে দুটি মাঝারি আকারের ফেরি তিন ঘণ্টা পর পর শিমুলিয়া ঘাট থেকে চলাচল করছে।

এদিকে, বুধবার সকাল থেকে মোটরসাইকেল আরোহীদের ঢল নামে শিমুলিয়া ঘাটে। সকাল থেকে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে তিনটি ফেরি পারাপার হয়েছে। এখনও ঘাটে অপেক্ষমাণ আছে পাঁচ শতাধিক মোটরসাইকেল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে এই নৌপথে প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরিতে মোটরসাইকেল পারাপার করা হবে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন জানান, আপাতত মিডিয়াম ফেরি কলমী লতা ও কে-টাইপ ফেরি কুমিল্লা দিয়ে মোটরসাইকেল পারাপার করা হচ্ছে। চাপ বাড়লে ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি আরও জানান, শিমুলিয়ায় চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য ভিআইপি ফেরিঘাট (৪নং) ব্যবহার করা হচ্ছে। মোটরসাইকেল পারাপারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও পবিত্র ঈদুল ফিতরে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দেয় সেতু কর্তৃপক্ষ। গত ১৩ এপ্রিল প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পদ্মা সেতুর ২২ ও ২৩ এবং ৩৮ ও ৩৯ পিলারের মধ্য দিয়ে ফেরি সার্ভিস চালানোর অনাপত্তি প্রদান করে সেতু কর্তৃপক্ষ।

/এমএএ/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ বহু
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বশেষ খবর
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান
কাওরানবাজার-ফার্মগেট মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
পুলিশের হস্তক্ষেপে লন্ডনে বিজয়ের অনুষ্ঠান বাতিল
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার