কৃষকের ধান কেটে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৩, ১৬:২৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬:৪৯

জামালপুরের ইসলামপুরে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা। রবিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা গ্রামের দরিদ্র কৃষক মুনু মিয়ার ধান কেটে দেন তারা।

এর মাধ্যমে উপজেলা আওয়ামী কৃষক লীগ আয়োজিত ধান কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং এমপি হোসনে আরা।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ কৃষকলীগ কৃষকের ধান কাটায় সব সময় সহযোগিতা সহযোগিতা করে যাবে।’

সংরক্ষিত আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি হোসনে আরা বলেন, ‘কৃষকের ধান গোলায় না ওঠানো পর্যন্ত আওয়ামী লীগ, কৃষক লীগসহ আমরা সবাই মাঠে আছি।’

ইসলামপুর উপজেলা কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ধান কাটা অনুষ্ঠানে জেলা কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির, সাধারণ সম্পাদক প্রভাষক মতিউর রহমান মতিনসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধান কাটায় অংশ নেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম