যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 

জীবনযাপন ডেস্ক
০৯ মে ২০২৫, ১৩:১৬আপডেট : ০৯ মে ২০২৫, ১৩:১৬

সারা বছর রেখে খেতে চাইলে কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারেন এখনই। এটি বানাতে যেমন রোদে দেওয়ার ঝামেলা নেই, তেমনি নেই বাড়তি কোনও আয়োজনও। জেনে নিন কীভাবে বানাবেন কাঁচা আমের আমসত্ত্ব। 

১ কেজি আম ছোট টুকরা করে কেটে ৩ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন।  চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। তিন থেকে চারটি সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে আম। একদম নরম হয়ে যাওয়া আম ব্লেন্ড করুন মিহি করে। বাড়তি কোনও পানি দেবেন না। মিশ্রণটি ছেঁকে এরপর প্যানে ঢেলে নিন। এর সঙ্গে মেশান স্বাদ মতো চিনি, আধা চা চামচ বিট লবণ, আধা চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ চিলি ফ্লেকস, তেজপাতা, দারুচিনি ও ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া। সামান্য সবুজ ফুড কালার মিশিয়ে নিন। অনবরত নাড়তে হবে। ধীরে ধীরে আঠালো হয়ে আসবে মিশ্রণটি। ঘন জেলির মতো হয়ে গেলে গরম থাকা অবস্থাতেই ছড়ানো ট্রেতে ঢেলে সমান করে নিন। তেল ব্রাশ করে নেবেন ঢালার আগে, তাহলে সহজে উঠিয়ে ফেলা যাবে। রোদে দেওয়ার সুযোগ থাকলে ঝুড়ি দিয়ে ঢেকে রোদে দিন পর পর কয়েকদিন। সেটা সম্ভব না হলে চুলার নিচে বা পাশে রেখে শুকান। ওভেনেও শুকানো যায়। ওভেনে শুকাতে চাইলে একদম কম তাপমাত্রায় শুকাতে হবে। শুকিয়ে গেলে পিস করে কেটে মুখবন্ধ পাত্রে রেখে দিন। রুম টেম্পারেচারে ৭ মাস পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজে রেখে দিলে খেতে পারবেন এক থেকে দেড় বছর পর্যন্ত।

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল