মে দিবসে শ্রমিক দলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আটক ২

খুলনা প্রতিনিধি
০১ মে ২০২৩, ১৭:১৮আপডেট : ০১ মে ২০২৩, ১৭:১৮

মে দিবস খুলনা মহানগর ও জেলা শ্রমিক দলের র‍্যালি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে বলে প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ ঘটনায় ১০-১৫ জন শ্রমিক আহত হয় বলেও দাবি করে বিএনপি। পুলিশ দুই জনকে আটক করেছে। সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর স্টেশন রোডে এ ঘটনা ঘটে।

এ সময় খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি এবং সদস্য ইসলাম খলিফাকে আটক করা হয়েছে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘অনুমতি না নিয়ে তারা রাস্তা আটকে কর্মসূচি পালন করছিলেন। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এ সময় দুই জনকে আটক করা হয়েছে।’

এ ঘটনার পর দুপুরে দলীয় কার্যালয়ে নগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘মে দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ এবং র‍্যালির আয়োজন করে নগর ও জেলা শ্রমিক দল। বিষয়টি সাত দিন আগে পুলিশকে অবহিত করা হয়। আজকের দিনে অন্যান্য শ্রমিক সংগঠন, প্রতিষ্ঠান কর্মসূচি পালন করবে অথচ শ্রমিক দল করতে পারবে না। একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বিএনপির অধিকার আছে রাজনৈতিক কর্মকাণ্ড করার। অথচ আজ সকাল থেকে বিএনপি অফিসের প্রবেশদ্বারে পুলিশ মোতায়েন করা হয়। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে। পরে খুলনা রেল স্টেশন রোডে শ্রমিক দলের র‍্যালিতে পুলিশ লাঠিচার্জ করেছে। একই সঙ্গে শ্রমিক দলের দুই নেতাকে আটক করা হয়েছে। পুলিশের লাঠিচার্জে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন।’

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, যেখানে শ্রমিকদের অধিকার আদায়ের দিনে কর্মসূচি পালন করা যায় না, সেখানে এই সরকারের অধীনে কেসিসি নির্বাচনে বিএনপি কীভাবে অংশ নেবে। কোনোভাবেই সম্ভব নয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন– মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলী সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আলম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, আব্দুর রাজ্জাক, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের