এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পড়লো পরীক্ষার্থীদের মাথায়

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ মে ২০২৩, ১৪:৩২আপডেট : ০৭ মে ২০২৩, ১৪:৩২

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে। রবিবার (৭ মে) সকালে হাজী আহমাদ আলী আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত তিন শিক্ষার্থী সদরের চিলগাছা দাখিল মাদ্রাসার ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন বলেন, ‘পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে কেন্দ্রের ৬ নম্বর কক্ষের ফ্যানটি খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হলেও সেটা গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থভাবেই পরীক্ষা দিয়েছে।’ 

হাজী আহমাদ আলী আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মোনয়েম বলেন, ‘ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়েছে। আজ হঠাৎ ফ্যান খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর আঘাত লাগলেও গুরুতর নয়।’

সিভিল সার্জনের মেডিক্যাল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা এস এম মনিরুজ্জামান  বলেন, ‘তিন জন শিক্ষার্থীর মধ্যে একজনের ডান হাতে, একজনের গালে ও আরেকজনের মাথায় একটু হালকা লেগেছে। তবে গুরুতর না। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়েছে।’ 

এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, ‘বিষয়টি আমাকে এখনো জানানো হয়নি। খোঁজ নিয়ে দেখছি।’

/এসএন/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি