চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর থেকে একটি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১২ মে) সকাল ১০টার দিকে শিল্পনগরের পুলিশ ফাঁড়ির পাশ থেকে হরিণটির মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, শিল্প পুলিশ ফাঁড়ির পাশে মৃত হরিণটিকে দেখতে পায় পুলিশ। খবর পেয়ে বন বিভাগ মৃত হরিণটিকে মীরসরাই রেঞ্জ কর্মকর্তার অফিসে নিয়ে আসে।
এ বিষয়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা বলেন, ‘হরিণটির মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। প্রতিবেদন পেলে জানা যাবে।’









