আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১৯ মে ২০২৩, ১৯:৩৯আপডেট : ১৯ মে ২০২৩, ১৯:৩৯

কুমিল্লায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ মে) দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখাচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম এনামুল হক। তিনি ওই গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জুমার নামাজ শেষে এনামুল বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে টেনেহিঁচড়ে মসজিদের সামনে নিয়ে যায়। সেখানে দেয়ালের সঙ্গে চেপে ধরে তার গলায় ও ঘাড়ে ছুরি চালায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় মুসল্লিরা তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকাল ৩টার দিকে হাসপাতালে এনামুল মারা যান।’

তিনি আরও জানান, স্থানীয় কিছু লোকের সঙ্গে এনামুলের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়েই ঘটনার সূত্রপাত।

কুমিল্লার ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এনামুলকে। আমরা ঘটনাস্থলে আছি। শুনেছি, স্থানীয় কয়েকজনের সঙ্গে তার জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। আমরা অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। তারা এলাকা ছেড়ে পালিয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম