ডাকাতির প্রস্তুতির অভিযোগে পল্লী বিদ্যুতের পরিচালকসহ ৩ জন কারাগারে

নাটোর প্রতিনিধি
২৩ মে ২০২৩, ১৮:১৪আপডেট : ২৩ মে ২০২৩, ১৮:১৫

নাটোরের সিংড়ায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলায় পল্লী বিদ্যুতের পরিচালকসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ মে) দুপুরের পর তাদের কারাগারে পাঠানো হয়।

আসামিরা হলেন– সিংড়া পৌরসভার বালুভরা এলাকার ওবায়দুর রহমান রতনের ছেলে এবং নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এলাকা পরিচালক-২ ইশতিয়াক আহমেদ রিজভী (২৮); একই এলাকার আল আমিনের ছেলে বাঁধন হোসেন (২০) এবং জাহিদুল ইসলামের ছেলে ফারুক হোসেন (১৯)।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা ফুলতলা পাকা রাস্তার ওপর দেশি অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছিল কয়েকজন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। উদ্ধার হয় একটি রামদা, একটি কাঠের লাঠি ও একটি শাবল।

ওই ঘটনায় রাতেই সিংড়া থানার এসআই আব্দুল হাই বাদী হয়ে ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা করেন। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এক প্রশ্নের জবাবে ওসি জানান, সম্প্রতি একই স্থানে ডাকাতির শিকার একজন ভুক্তভোগী গ্রেফতার রিজভী ও ফারুককে শনাক্ত করেছেন। তারা আগেও সেখানে ডাকাতি করেছে।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের