এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ২৩:২২আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ২৩:২২

নাটোরে এক এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলী (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (৩০এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালক ওই গ্রামের ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষার্থী (১৭) পলাতক রয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সম্প্রতি রিকশাচালক খোরশেদের একটি মোবাইল চুরি হয়। এতে ওই শিক্ষার্থীকে সন্দেহ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে খোরশেদকে ছুরিকাঘাত করে শিক্ষার্থী। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খারশেদের মামাতো ভাই ফারুক হোসেন বলেন, ‘আমার ভাই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গ্রামের  বাড়িতে একাই থাকতেন। স্ত্রী-সন্তান ঢাকায় পোশাক কারখানায় কাজ করে। সম্প্রতি তার মোবাইল ছুরি হয়। মোবাইল চোর হিসেবে সন্দেহ করায় তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ওই শিক্ষার্থী। আমরা হত্যার বিচার চাই।’

নাটোর থানার ওসি মাহবুর রহমান বলেন, ‘মোবাইল চোর হিসেবে সন্দেহ করায় রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে ওই এসএসসি পরীক্ষার্থী। লাশ দেখে ধারণা করছি, পূর্বপরিকল্পনা অনুযায়ী গলায় ছুরিকাঘাত করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে ধরতে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী