সন্দ্বীপ উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোট গণনা চলছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ মে ২০২৩, ১৭:৪৩আপডেট : ২৫ মে ২০২৩, ১৭:৪৫

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। এদিকে, ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ১৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা এ তথ্য জানান।

এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এখানে ৮৪টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চার জন। তারা হলেন– আওয়ামী লীগের মাঈন উদ্দিন, একই দলের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম, জাসদের আবুল কাশেম এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান। ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থী মাঈন উদ্দিনের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আবুল কাশেম ও মশিউর রহমান।

১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে সন্দ্বীপ উপজেলা পরিষদ গঠিত। উপজেলার মোট ৮৬টি কেন্দ্রের ৫৭২টি বুথে এক লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং এক লাখ ১৭ হাজার ৮৭৫ জন নারীসহ মোট দুই লাখ ৩৯ হাজার ৬১০ জন ভোটার আছেন।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের উপস্থিতি রয়েছে। প্রত্যেক ভোট কেন্দ্রে প্রয়োজনের চেয়ে দুয়েকজন বেশি ফোর্স নিয়োগ দিয়েছি। নির্বাচনে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

গত ২৩ জানুয়ারি উপজেলা পরিষদ চেয়ারম্যান মাস্টার শাহজাহানের মৃত্যু হয়। এরপর এ উপজেলায় উপনির্বাচনের জন্য গত ৯ এপ্রিল  তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

/এমএএ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের