মধ্যরাতে মেয়র আরিফের বাসায় জাপার মেয়র প্রার্থী

সিলেট প্রতিনিধি
২৯ মে ২০২৩, ১৪:১৭আপডেট : ২৯ মে ২০২৩, ১৪:১৭

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে এবার সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। রবিবার (২৮ মে) দিবাগত মধ্যরাতে নগরীর কুমারপাড়া এলাকায় মেয়রের বাসভবনে দলের নেতাকর্মীদের নিয়ে দেখা করতে যান তিনি।

এ সময় নজরুলকে স্বাগত জানান মেয়র আরিফুল হক চৌধুরী এবং তার স্ত্রী শ্যামা হক চৌধুরী। এর আগে রবিবার দুপুর ১২টার দিকে মেয়রের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

নজরুল ইসলাম বাবুল মেয়রের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা সিসিক নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় নজরুল ইসলামের সঙ্গে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ এবং সিলেট মহানগর শাখার সদস্যসচিব আবদুস শহীদ লস্কর বশির উপস্থিত ছিলেন।

সোমবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী দুজনই বাসায় এসে দোয়া চেয়েছেন। তারা সিলেটের উন্নয়নে সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন। আমি তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমি চাই, আমার নগরবাসী ভালো থাকুক; এজন্য আমার পক্ষে যা করার প্রয়োজন আমি করে যাবো।’

জানা যায়, সিলেট সিটির টানা দুইবারের মেয়র আরিফ দলীয় সিদ্ধান্তে আগামী ২১ জুনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গত ২০ মে নগরীর রেজিস্ট্রারি মাঠে নাগরিক সভা করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আগামী ২১ জুন ইভিএমে এ সিটির মেয়রসহ ৪২টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট অনুষ্ঠিত হবে। ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এতে মেয়র পদে ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৫ মে বাছাইয়ে তাদের মধ্যে পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
লন্ডনে ফিরেছেন সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান
সিলেট সিটি মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম
সিলেটকে বাসযোগ্য করে গড়ে তুলবো: নবনির্বাচিত মেয়র
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম