মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০২৩, ১৬:৪২আপডেট : ৩০ মে ২০২৩, ১৬:৪২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন বছরের শিশু জুঁই আক্তার হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ মে) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো– শাহজালাল, জাকির হোসেন ও আশরাফুল।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘মুক্তিপণের ১০ লাখ টাকা না দেওয়ায় তিন আসামি শিশু জুঁইকে হত্যা করে। পরে এই ঘটনায় মামলা হলে আসামি শাহজালাল ও আশরাফুল আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আজ আদালত এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।’

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর রূপগঞ্জের ভুলতা টেকপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় বছরের শিশু জুঁই আক্তার। ওইদিন সন্ধ্যায় ফোন করে অপহরণের কথা উল্লেখ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। পরের দিন ভোরে বাড়ির পাশের স্তূপে একটি পাটের বস্তায় জুঁইয়ের হাত-পা দড়ি দিয়ে বাঁধা এবং মুখে টেপ পেঁচানো লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম