একমাসের ব্যবধানে ঘাঘর বাজারে আবারও আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০২৩, ১৮:২১আপডেট : ৩০ মে ২০২৩, ১৮:২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে একমাসের ব্যবধানে ফের অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই বাজারের মা মনসা বাণিজ্য ভান্ডার, শ্রী দুর্গা ভান্ডার, ভৌমিক জুয়েলার্স, সোনা ফরাজী এন্টারপ্রাইজ, হান্নান হার্ডওয়্যার, মিতালি জুয়েলার্স, দীপ জুয়েলার্স, পূজা হার্ডওয়্যার, মহামায়া অ্যালুমিনিয়াম পুড়ে ছাই হয়ে যায়।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ‘মিতালি জুয়েলার্সে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাসুদেব সাহা বলেন, ‘আমার ব্যবসা প্রতিষ্ঠান মা মনসা বাণিজ্য ভান্ডারে প্রায় দেড় কোটি টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।’

ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘একমাসের ব্যবধানে ব্যাপারীপট্টিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নয়টি দোকান পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তাদের ঋণ মওকুফ করে নতুনভাবে ঋণ দেওয়ার দাবি জানাচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করা হবে।’

উল্লেখ্য, এর আগে গত ২২ এপ্রিল ঘাঘর বাজারের ব্যাপারীপট্টিতে আগুনের ঘটনা ঘটেছিল। এতে ৩৪টি দোকান পুড়ে যায়।

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক