সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ মে ২০২৩, ১৫:০৮আপডেট : ৩১ মে ২০২৩, ১৫:৩২

সাতক্ষীরার কলারোয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩১ মে) সকালে উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কে কাজিরহাট এলাকা ও কাজিরহাট-খোরদো সড়কের শাকদহ এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী তোয়াফ কারিগর (৫৫) মোটরসাইকেলে করে যশোর যাচ্ছিলেন। পথে কাজিরহাট বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

অপরদিকে একই সময়ে উপজেলার কলাটুপি গ্রামের বাঁশ ব্যবসায়ী মাহমুদ কলি (৪৫) মোটরসাইকেলে করে কলারোয়া বাজারে আসার পথে শাকদহ এলাকায় সড়কে বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএন/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি