কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি
১১ জুন ২০২৩, ০৯:৪৬আপডেট : ১১ জুন ২০২৩, ১২:৪৩

খাগড়াছড়ির মানিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম জানান, শনিবার (১০ জুন) সকালে উপজেলার গাড়িটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন- অটোরিকশাচালক মো. আলী আজগর (৩২) ও আম ব্যবসায়ী আব্দুল মোতালেব (৩৫)। তারা চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মুনিয়াপুকুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, ‘শনিবার সকালের দিকে উপজেলার তিনটহরি বাজার থেকে আম নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। পথে অটোরিকশাটি গাড়িটানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে খাগড়াছড়ির উদ্দেশে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম ভর্তি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও আম ব্যবসায়ীর মৃত্যু হয়।’ 

‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এসএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার