দেশে খাদ্যের কোনও ঘাটতি নেই: আমু

ঝালকাঠি প্রতিনিধি
১৪ জুন ২০২৩, ১৫:৪০ আপডেট : ১৪ জুন ২০২৩, ১৫:৪০

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘বর্তমানে দেশে খাদ্যের কোনও ঘাটতি নেই। বিএনপির আমলে খাদ্যের ঘাটতি ছিল। সারের জন্য কৃষক গুলি খেয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিনামূল্যে কৃষক সার ও বীজ পাচ্ছে। দেশে আজ কোনও অভাব নেই।’ 

বুধবার (১৪ জুন) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের হলরুমে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। 

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

অনুষ্ঠানে সদর উপজেলার ১ হাজার ২০০ জন কৃষকের মধ্যে উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এ ছাড়া ৮০ জন দুস্থ মৎস্যজীবীকে ১৬০টি ছাগল, ৮০টি ছাগলের ঘর ও ৪০ জনকে বৈধ জাল বিতরণ করা হয়।

/এসএন/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক