সাংবাদিক নাদিম হত্যা: অভিযুক্ত চেয়ারম্যান আটক

পঞ্চগড় প্রতিনিধি
১৭ জুন ২০২৩, ১২:৫০আপডেট : ১৭ জুন ২০২৩, ১৭:৫১

পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জুন) ভোরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। 

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়ার একটি বাড়ি থেকে র‌্যাব মাহমুদুল আলমসহ তিন জনকে আটক করেছে বলে শুনেছি। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। এই তিন জন গতকাল শুক্রবার সন্ধ্যায় চর তিস্তাপাড়ার ওই বাড়িতে এসেছিলেন।’

মাহমুদুল আলম বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় তাকে শুক্রবার রাতে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। তার নির্দেশেই সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজন ও সহকর্মীদের। প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ।

গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। 

গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে মারা যান তিনি।

এ ঘটনায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে অভিযুক্ত করে তার পরিবার। 

এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি এবং সংগঠন থেকে বাবুকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

/এসএন/
সম্পর্কিত
সাংবাদিকের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, প্রতিবাদে মানববন্ধন
জুনিয়র সহকর্মীকে ধর্ষণ: দোষী সাব্যস্ত ভারতীয় সাংবাদিক তেজপাল
ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিক পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা পুরস্কার
সর্বশেষ খবর
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
‘এমন অভ্যর্থনা আমি কখনোই আশা করিনি, আমি এখানে জিততে এসেছি’
‘এমন অভ্যর্থনা আমি কখনোই আশা করিনি, আমি এখানে জিততে এসেছি’
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৮ জনের
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৮ জনের
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা