সাংবাদিক নাদিমকে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে সিইউজের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জুন ২০২৩, ১৭:৪৯আপডেট : ১৭ জুন ২০২৩, ১৭:৫৫

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন সর্বস্তরের সাংবাদিকরা।

সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে সাংবাদিক নাদিমের জীবনের নিরাপত্তা দেওয়ার ব্যর্থতার অভিযোগে জামালপুরের পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার ওসির বরখাস্তের দাবি জানান তারা।

সভায় সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, ‘জামালপুরের পুলিশ সুপার একটি টকশোতে বলেছেন, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড নাকি বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ চাইলে হত্যাকাণ্ডের একঘণ্টার মধ্যে জড়িত সবাইকে গ্রেফতার করতে পারতো। সাংবাদিক নাদিম এর আগে লাইভে এসে জীবনের নিরাপত্তা চেয়েছিলেন পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কিন্তু প্রশাসন নীরব ছিল।’

সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, ‘আমাদের সহকর্মী গোলাম রাব্বানী নাদিমকে বুধবার রাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের নির্মম হামলার ঘটনায় সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তাহীনতার কথাটা সবার সামনে চলে আসে। সাংবাদিকদের স্বার্থে আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা দরকার।’

সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন– চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সিইউজের সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ, সিইউজের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, প্রতিনিধি ইউনিট প্রধান (ভারপ্রাপ্ত) সোহেল সরওয়ার, দৈনিক পূর্বকোণের ইউনিট প্রধান মিহরাজ রায়হান, সিইউজের সদস্য হামিদ উল্লাহ এবং সুবল বড়ুয়া। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন সিইউজের যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম।

নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। 

গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে মারা যান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
গত ১৫ মাসে হামলা-মামলা-হত্যার শিকার ১০৭৩ সাংবাদিক: টিআইবি
বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যা: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার
বা‌গেরহা‌টে সাংবাদিক হায়াত হত্যা মামলায় দুজন গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম