বিচারহীনতার কারণে বারবার সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩১

দেশে সাংবাদিক নির্যাতনের অতীত ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হয়নি। এমনকি সাংবাদিক হত্যাকাণ্ডেরও বিচার পাওয়া যায়নি। বিচারহীনতার জন্যই বারবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক খন্দকার হাফিজুর রহমান বিপ্লবের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার চেয়ে আমরা কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এরপরও বিচার হয়ন। বিচারহীনতার জন্যই বারবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ বলেন, সাংবাদিক খন্দকার হাফিজুর রহমান বিপ্লবের ওপর যে হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। যতক্ষণ পর্যন্ত হামলাকারীর শাস্তি না হবে, ততক্ষণ কেউ আমাদের কণ্ঠ রোধ করতে পারবে না।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, আমরা ১৪ দিনের
আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে হামলাকারী রাশেদুল হাসানকে গ্রেফতার করা না হলে রাস্তা অবরোধ করে আন্দোলন করবো।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতাব ধ্রুব বলেন, বিপ্লব একা নয়, তার সঙ্গে পুরো সাংবাদিক সমাজ আছে।

সাংবাদিক নেতা এম শাহজাহান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাফর, মীর আফরোজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম