ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ

সাজ্জাদ হোসেন
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৬

আন্তর্জাতিক সংহতি দিবসে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার বিরোধিতা করে ফিলিস্তিনি সংগ্রামী ও নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়েছেন বাংলাদেশের সংবাদকর্মী, মিডিয়াকর্মী ও অ্যাকটিভিস্টরা।

ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় সমবেত হয়ে বাংলাদেশের পক্ষ থেকে তা এ সংহতি জানান। এ সময় ফিলিস্তিনে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান সংবাদকর্মী, মিডিয়াকর্মী ও অ্যাকটিভিস্টরা।

ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ

বক্তারা বলেন, গাজা উপত্যকায় সাংবাদিকদের পাশাপাশি তাদের পরিবারকেও টার্গেট করা হয়েছে। এরই মধ্যে অনেক সাংবাদিক পরিবারের সদস্য নিপীড়ন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যাযজ্ঞ যেমন নজিরবিহীন, তেমনি ভয়াবহ।

ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ

প্যালেস্টেনিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট (পিজেএস), ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে), আরব সাংবাদিকদের ফেডারেশন (এফএজে) এবং সহযোগী সংগঠনগুলো ২৬ ফেব্রুয়ারি ফিলিস্তিনি সাংবাদিকদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস ঘোষণা করেছে। এই দিবসের কার্যক্রমের অংশ হিসেবে ‘১ মিনিট নীরবতা’ কর্মসূচি পালন করবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদকর্মী ও মিডিয়াকর্মীরা।

ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ

ফিলিস্তিনের সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত ১৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ

সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে গোটা বিশ্বে নিহত সাংবাদিকদের ৭৫ শতাংশের বেশি ছিলেন ফিলিস্তিনি।

ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ

আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক ও গবেষক ড. সায়দিয়া গুলরুখ বলেন, ফিলিস্তিনের সাংবাদিকরা অসীম সাহস দেখে সারা বিশ্ব তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এবং বাংলাদেশের সাংবাদিক হিসেবে আমরাও তাদের সাহস ও সংগ্রামে সংহতি জানাই।

ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ

তিনি আরও বলেন, গাজায় সংঘটিত ইসরায়েলি যুদ্ধাপরাধগুলোর একটি হলো আন্তর্জাতিক রীতিনীতি (কনভেনশন) লঙ্ঘন করে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো। সাংবাদিক হিসেবে আমরা এর তীব্র প্রতিবাদ করছি।

ছবি: সাজ্জাদ হোসেন

/এনএআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী