ভাবিকে হত্যার অভিযোগে দেবর গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৮ জুন ২০২৩, ১২:২৮আপডেট : ১৮ জুন ২০২৩, ১২:৫১

বগুড়ার কাহালুতে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ধাক্কা দিয়ে ভাবি আসমা বেগমকে (৪৫) হত্যার অভিযোগে দেবর আবদুল মকিমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান, রবিবার (১৮ জুন) সকালে তাকে গ্রেফতার করা হয়। 

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কালাই মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই নিহতের ভাই আবু সাঈদ কাহালু থানায় দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

পুলিশ ও স্বজনরা জানায়, উপজেলার কালাই ইউনিয়নের মাঝপাড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে মৃত তৈয়ব আলীর ছেলে আবদুল মকিম ও আবদুল হাকিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে শনিবার বিকালে আবদুল হাকিমের স্ত্রী আসমা বেগমের সঙ্গে দেবর আবদুল মকিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মকিম ক্ষিপ্ত হয়ে ভাবি আসমা বেগমকে ধাক্কা দেন।

এতে আসমা মাটিতে পড়ে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ আসমা বেগমের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি মাহমুদ হাসান বলেন, ‘নিহত গৃহবধূ আসমা বেগমের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। রাতেই নিহতের ভাই দেবর মকিম ও ছেলে রাকিব হোসেনের (১৯) বিরুদ্ধে হত্যা মামলা করেন। রবিবার সকালে এলাকা থেকে মকিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। আসামি রাকিবকে গ্রেফতারে অভিযান চলছে।’

/এসএন/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম