তিস্তার পানি বিপদসীমার ওপরে, ১২ হাজার পরিবার পানিবন্দি

রংপুর প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ১২:২৩ আপডেট : ১৯ জুন ২০২৩, ১৬:০১

গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি, উজান থেকে আসা আকস্মিক পাহাড়ি ঢল এবং পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের গজল ডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি মারাত্মক বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে চরাঞ্চলের ২৫টি গ্রামের নদী তীরবর্তী এলাকার ১২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, উজানে ভারতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এজন্য বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ায় ভারত তাদের গজল ডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় হু-হু করে তিস্তার পানি বৃদ্ধি পায়। সেই সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি বিপদসীমা অতিক্রম করে। রবিবার দুপুরের পর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তাবেষ্টিত ২৫টি চরাঞ্চলের গ্রামগুলো তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে গেছে। এতে আনুমানিক ১২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

নদী তীরবর্তী এলাকার ১২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘সোমবার সকালে ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার দশমিক ১৮ সেন্টিমিটার এবং গঙ্গাচড়ায় দশমিক ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে বিকালের পর ডালিয়া ব্যারাজ পয়েন্টে ও গঙ্গাচড়ায় পানি আরও বাড়তে পারে।’

কোলকোন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, ‘চিলাখাল, চর মটুকপুর, বিনবিনা এলাকার ১২শ এবং লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ, চর ইচলী, এলাকার ৭শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাদের বাড়িঘর দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে গেছে।’

গজঘণ্টা ইউপির সাবেক চেয়ারম্যান আলতাফ জানান, ছালাপাক, জয়দেবসহ নিম্ন এলাকার চার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ওঠায় বিনবিনা এলাকায় অনেক পরিবার গবাদিপশু, বাড়ির আসবাবপত্রসহ রাস্তায় এবং উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

লক্ষ্মীটারী ইউনিয়নের আব্দুল্লা আল হাদী জানান, শংকরদহ, ইচলি, জয়রামওঝা ও বাগেরহাট এলাকায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

/এমএএ/
সম্পর্কিত
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম