ইউএনও’কে লাঞ্ছিত করে বিদায়ের হুমকি উপজেলা চেয়ারম্যানের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২৩, ১৬:১৯ আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:৪৫

আগামী ঈদের পরে ভোলাহাটের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুমকে গামছা পরিয়ে বিদায় করার হুমকি দিয়েছেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। 

সোমবার (১৯ জুন) বিকালে মেডিক্যাল মোড়ে উপজেলা যুবলীগের ডাকা শান্তি সমাবেশে তিনি এমন বক্তব্য দেন। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ২ মিনিট ৪৩ সেকেন্ডের প্রকাশিত ওই ভিডিওটিতে পুরো সময়জুড়ে ইউএনওকে নিয়ে বিষোদগার করেন চেয়ারম্যান। 

বক্তব্যে উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন বলেন, ‘আমাকে বরখাস্ত করার জন্য উৎপাত চলছে। আমার কর্মচারী চালকের ওভারটাইম বেতন দেওয়া হচ্ছে না। শুধু জামায়াত-বিএনপি নয়, প্রশাসনে বসে শেখ হাসিনার নামে বর্তমান ইউএনও ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।’ 

এ সময় ইউএনওকে হুঁশিয়ারি দিয়ে চেয়ারম্যান বলেন, ‘আগামী ঈদের পর উম্মে তাবাসসুমকে গামছা পরিয়ে এখান থেকে বিদায় করা হবে। এখানে দাঁতভাঙা জবাব কেউ দেখেনি, সবাই চুপচাপ আছে। ইনশাআল্লাহ ঈদের পরে সেই রূপ দেখতে পাবে। আওয়ামী লীগের চেয়ারম্যানকে সরানোর পাঁয়তারা করছো। ঈদের পর তোমার চৌদ্দগোষ্ঠীর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’ 

তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা এই ইউএনওকে কন্ট্রোল করুন, নয়তো বিদায় করুন। ঈদের পরে জামায়াত-বিএনপির আন্দোলন তীব্রতর হলে এই ইউএনও ভোলাহাটের মাটিতে থাকলে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অর্ধেক নেতাকর্মীকে কারাগারে থাকতে হবে।’ 

উপজেলা চেয়ারম্যান হুঁশিয়ারি করে আরও বলেন, ‘সামনে ২৫ তারিখের মধ্যে কোনও স্টেপ না নেওয়া হলে যতগুলো প্রকল্পের কাজ চলছে, আমি ও কোনও চেয়ারম্যান এবং মেম্বার প্রকল্পে স্বাক্ষর করবো না।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন শাহ, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম । 

এদিকে, উপজেলা চেয়ারম্যান একজন ইউএনওকে নিয়ে এমন অশালীন বক্তব্য দেওয়ায় ভোলাহাট উপজেলায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন বলেন, ‘ইউএনও দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত। শুধু তাই নয়, উপজেলা পরিষদের বিভিন্ন অনুষ্ঠান, সভা-সেমিনারে ইউএনওর পাশে চেয়ারম্যানের নির্দিষ্ট চেয়ারে বসতে না দেওয়া, উন্নয়নমূলক প্রকল্পের টাকা ছাড়করণে স্বাক্ষর করতে গেলে ঘুষ চাওয়া এবং না দিলে স্বাক্ষর না করাসহ নানা অভিযোগ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘স্বাক্ষর না করায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের টাকা এরইমধ্যে ফেরত গেছে। যার পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছি।’ 

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবু। উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম বলেন, ‘চেয়ারম্যান ইউএনওকে হুমকি দেবে বিষয়টি কারও জানা ছিল না। প্রকাশ্যে হুমকি দেওয়া ঠিক হয়নি। এ নিয়ে আমরা বিব্রত।’  

অন্যদিকে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুমের বক্তব্য জানতে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান বলেন, ‘একজন উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ইউএনওকে হুমকি দেওয়া দল সমর্থন করে না। আমরা এমন ঘটনায় বিব্রত।  দ্রুত দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’ 
 
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ‘চেয়ারম্যানের বক্তব্য দেওয়ার ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/এমওএফ/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
এবার টুঙ্গিপাড়ায় বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগ, দোকানের ১০টি ফ্রিজ লুট
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ