পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

রাজবাড়ী প্রতিনিধি
২০ জুন ২০২৩, ১৭:২২আপডেট : ২০ জুন ২০২৩, ১৭:২২

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে গোসল করতে নেমে রবিন শেখ (১১) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ক্যানেল ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটি ক্যানেল ঘাট এলাকার কাইমউদ্দিন মোল্লা পাড়ার রফিক শেখের ছেলে। সে দৌলতদিয়া ইউনিয়নের বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

নিখোঁজ রবিনের নানা অহেদ শেখ বলেন, ‘সকালে রবিনের বড় বোনের ছেলে সাজ্জাতের সঙ্গে নদীর নতুন পানিতে গোসল করতে যায়। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় সে পানি তলিয়ে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীর দল উদ্ধার অভিযান শুরু করে।’

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীসহ মানিকগঞ্জের ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান চলছে। বিকাল ৪টা পর্যন্ত শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি।’

/এসএন/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক