মাদক মামলায় এসআইসহ ২ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ জুন ২০২৩, ১৫:৪০ আপডেট : ২১ জুন ২০২৩, ১৫:৪৩

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় পুলিশের এক এসআই ও তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১২ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (২১ জুন) দুপুরে ঠাকুরগাঁও আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।

এসআই হেলাল উদ্দিন প্রামাণিকের বাড়ি নওগাঁ। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। তার সহযোগী সুইপার মানিক দাস ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার মণ্ডলাদাম গ্রামের বাদল দাসের ছেলে।

জানা যায়, ১৯ সালের ১৯ জুন পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদক বিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, পীরগঞ্জ থানার এসআই হেলাল তাদের ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সাপ্লাই করে থাকেন। সেদিন থেকেই হেলালের ওপর নজরদারি শুরু করে ডিবির সদস্যরা। পরে সেখানে ঠাকুরগাঁও ডিবির একটি দল অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ হেলাল ও তার সহযোগী সুইপার মানিককে আটক করে। এ ঘটনায় ডিবির পরিদর্শক রূপ কুমার সরকার বাদী হয়ে আটক হেলাল ও মানিকের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। 

হেলাল উদ্দিনের সহযোগী মানিক দাস পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলার আরও এক আসামি মাসুদ রানাকে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

/এসএন/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, আবারও শীর্ষে মিরপুর 
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম