লেকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
২৪ জুন ২০২৩, ০৩:৫৩আপডেট : ২৪ জুন ২০২৩, ০৩:৫৩

পটুয়াখালী পৌরসভা সংলগ্ন লেক থেকে জয়ন্ত শাহা (১৫) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে লাশটি উদ্ধার করে পুলিশ। 

জয়ন্ত শাহা পৌর শহরের নতুন বাজার এলাকার যাদব শাহার ছেলে। সে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, জয়ন্ত ও তার কয়েকজন বন্ধু মিলে দুপুরে পৌরসভার লেকে গোসল করতে নামে। হটাৎ জয়ন্তকে দেখতে না পেয়ে তার বন্ধুরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা জয়ন্তকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

জয়ন্তর ফুফা সুভাষ চন্দ্র শাহা বলেন, ‘জয়ন্ত ভালো সাঁতার জানতো। লেকের পানিতে ডুবে তার মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা থানায় তাৎক্ষণিক অভিযোগ দিয়েছি।’

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএন/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের