বাগেরহাটে কাভার্ডভ্যানসহ ৯০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দুই জনকে আটক করা হয়েছে। রবিবার (২৫ জুন) রাতে সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. ফয়সাল মিয়া (২৭) ও মো. জাহাঙ্গির আলম (৩৮)।
র্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বাগেরহাট সদর থানা এলাকায় আটক দুই ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। রাতেই অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সদর থানায় হস্তান্তর করে করা হয়েছে।’









