কৃষিকাজ শেষে ফেরার পথে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি
০১ জুলাই ২০২৩, ২৩:৫৪আপডেট : ০২ জুলাই ২০২৩, ০০:২২

কুষ্টিয়ায় কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে জহুর আলী (৫০) এবং সলিম উদ্দিন (৩৭) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

জহুর আলী উপজেলার কৃষ্ণপুর গ্রামের করিম সওদাগরের ছেলে এবং সলিম উদ্দিন একই এলাকার মহির উদ্দিনের ছেলে। এ সময় একই গ্রামের মৃত কাদের মণ্ডলের ছেলে রেজাউল (৫০) গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও সাধন কুমার বিশ্বাস বলেন, ‘শনিবার দুপুরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। সে সময় জহুর ও সলিম মাঠের কাজ শেষ করে ওই গ্রামের সিদুরঘাট এলাকার তালতলা বাজারে একটি টিনের চালার নিচে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গুরুতর আহত রেজাউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, আহত রেজাউল এখন শঙ্কামুক্ত।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান